মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এম'সি'ও) তুলে নেয়ার পর ১লা জানুয়ারী ২০২০ থেকে ১৪ কার্যদিবসের মধ্যে ভিজিট পাস সোশ্যাল (PLS) এর মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্পেশাল পাস (SP) ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। বর্তমানে দেশে চলা অভিযানগুলোতে তাদের গ্রেফতার করা হবেনা বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতু খায়রুল জাইমি বিন দাউদ।
ইমিগ্রেশনের মহাপরিচালক গতকাল মঙ্গলবার (৫ই মে) মালয়েশিয়ার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বৈধভাবে ভ্রমণের জন্য আসা ট্যুরিস্টদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভ্রমন নথিপত্র নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শনের মাধ্যমে তারা প্রবেশ পথ পার হয়ে যেতে পারবেন তবে এক্ষেত্রে সেটা বৈধ ভ্রমন হিসেবে রেকর্ড করা হবে।
ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়া সত্বেও এক্ষেত্রে কালো তালিকাভুক্ত কিংবা কোন রকম জরিমানা দেয়া লাগবেনা।
তবে, এই সুবিধার আওতায় যেসব অভিবাসী কর্মীগণ পাস লাওয়াতান কিরজা সেমান্তারা (PLKS) বা সাধারণ শ্রমিক ভিসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হবেনা৷
অর্থাৎ জানুয়ারী ১ তারিখ থেকে ১৪ কার্যদিবসের মধ্যে সাধারণ শ্রমিক ভিসা যারা অবৈধ হয়েছেন তাদেরকে তারা এই সুবিধার মাধ্যমে দেশে যেতে পারবেন না। তাদের ক্ষেত্রে বিদ্যমান ইমিগ্রেশন নিয়ম কানুন অনুযায়ী নির্দিষ্ট জরিমানা প্রদান এবং স্পেশাল পাস নিয়ে ফেরত যেতে হবে৷








No comments: